× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানের ক্যাপ্টেন হলেন মোহাম্মদ রিজওয়ান

ডেস্ক রিপোর্ট

২৭ অক্টোবর ২০২৪, ১৮:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

অধিনায়কত্বের চাপে ব্যাট হাতে সময়টা ভাল যাচ্ছিল না বাবর আজমের। ভক্তদের সমালোচনা এবং বিশ্ব ক্রিকেটাঙ্গনের সাবেক কিংবদন্তিদের পরামর্শে অধিনায়ক্ত্ব ছাড়লে নতুন অধিনায়ক কে হবে এ নিয়ে গুঞ্জন ওঠে। গুঞ্জনে সবথেকে বেশি শোনা গেছে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের নাম। অবশেষে গুঞ্জন সত্যি হয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক হলেন মোহাম্মদ রিজওয়ান।

রিজওয়ান অধিনায়ক হওয়ার পরে এক দীর্ঘ নাটকীয় পর্ব শেষ হলো পাকিস্তান ক্রিকেটে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর সেসময়ের বোর্ড সভাপতি জাকা আশরাফের চাপে তিন ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দেন বাবর আজম। পরে টেস্টে শান মাসুদ এবং টি-টোয়েন্টিতে অধিনায়ক করা হয় শাহীন শাহ আফ্রিদিকে। যদিও এক সিরিজ পরই শাহীনকে সরিয়ে দেওয়া হয়। সাদা বলে আবারও দায়িত্ব দেওয়া হয় বাবরকে। এই সিদ্ধান্ত এসেছিল নতুন বোর্ড সভাপতি মহসিন নাকভি।

বাবরের নেতৃত্বে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিশ্বকাপের সুপার এইটের আগে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। ব্যাট হাতে বাবরের ছন্দে না থাকার কারণেই আবারও প্রশ্ন উঠতে শুরু করে। তীব্র সমালোচনার মুখে কিছুদিন আগে অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর আজম। বাদ পড়েন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে।

এরপর থেকেই শুরু হয় রিজওয়ান কেন্দ্রিক গুঞ্জন। ফর্মে থাকা এই উইকেটরক্ষক ব্যাটারকেই নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে পিসিবি। নিজেদের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে তারা। আর রিজওয়ানের ডেপুটি হিসেবে ঘোষণা করা হয়েছে সালমান আলী আঘার নাম।

আসন্ন নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের মাধ্যমে নিজের অধিনায়কত্বের চ্যাপ্টার খুলবেন রিজওয়ান।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.