× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এশিয়ান কাপের চূড়ান্তপর্বে খেলা হল না বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট

২৭ অক্টোবর ২০২৪, ২০:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (২৭ অক্টোবর) এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের চূড়ান্তপর্বে খেলার আশা পূরণ হল না বাংলাদেশের। বাছাই পর্বে আফগানিস্তানের সাথে ৩-২ গোলে হেরে বিদায় নিতে হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের।

নমপেনে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। মিঠু চৌধুরীর গোলে লিড নেয় টিটুর শিষ্যরা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ২৯তম মিনিটে ম্যাচে সমতা ফেরায় আফগানিস্তান। দূরপাল্লার শটে গোল করেন ইয়াসির শাফি।

২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে বাংলাদেশকে ২-১ গোলে এগিয়ে নেয় মোর্শেদ আলী।

বিরতি থেকে ফিরে মুদ্রার উল্টো পিঠ দেখে বাংলাদেশ। ৬৪ মিনিটে আফগানিস্তান ২-২ সমতা ফেরায়। বাঁ প্রান্ত দিয়ে নাওয়াদ মাহবুবি দারুণভাবে বল নিয়ে ঢুকে যে কাট ব্যাকটি করে সেটি প্রথমে ফিরিয়েছিল বাংলাদেশের গোলকিপার আলিফ হোসেন। ফিরতি বলে বাংলাদেশের তিন ডিফেন্ডারের মাঝখানে দিয়ে জালে পাঠায় বদলি নামা মোহাম্মদ মিলাদ নূরি।

৭০ মিনিটে  আরাশ আহমাদি গোল করলে ম্যাচে এগিয়ে যায় আফগানিস্তান। এরপর আর ঘুরে দাঁড়াতে  পারেনি বাংলাদেশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.