× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুঃসংবাদ যেন পিছুই ছাড়ছেনা সাকিবের!

স্পোর্টস ডেস্ক

০৪ নভেম্বর ২০২৪, ২০:১৭ পিএম । আপডেটঃ ০৪ নভেম্বর ২০২৪, ২০:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত

ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে বিপত্তিতে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত সেপ্টেম্বরে কাউন্টি 'ক্লাব সার' এর হয়ে এক ম্যাচে দুর্দান্ত বোলিং করে ৯ উইকেট শিকার করেন তিনি। তবে, সেই ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দুই ফিল্ড আম্পায়ারের একজন। 

মূলত, ম্যাচ রেফারির রিপোর্টে আম্পায়ারের সন্দেহের কথা উল্লেখ করা হয়। এরপর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনস্থ কাউন্টি চ্যাম্পিয়নশিপ কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে। তদন্তের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাকিব যদি ভবিষ্যতে কাউন্টি ক্রিকেটে খেলতে আসেন, তবে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। অবশ্য, ইতোমধ্যেই সাকিবকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

এই বোলিং অ্যাকশন নিয়ে জটিলতা আপাতত শুধু কাউন্টি ক্রিকেট পর্যন্তই সীমাবদ্ধ। তবে, যেহেতু ইসিবি বিষয়টি নজরে এনেছে, তাই অন্যান্য টুর্নামেন্টেও সাকিবের বোলিং অ্যাকশনের দিকে কড়া নজর রাখবেন আম্পায়াররা। সাকিবের জন্য তাই ক্রিকেট মাঠেও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

আর এদিকে, সাকিব রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এবং হত্যা মামলার আসামি হওয়ায় দেশে ফিরতে পারছেন না তিনি। আর নিরাপত্তার কারণে দেশে ফেরা সমীচীনও মনে করছেন না এই অলরাউন্ডার।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.