× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তানজিম সাকিবের বিধ্বংসী বোলিংয়ে গায়ানার জয়

স্পোর্টস ডেস্ক।

২৭ নভেম্বর ২০২৪, ১৫:৪২ পিএম । আপডেটঃ ২৭ নভেম্বর ২০২৪, ১৭:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত

গতকাল (২৬ নভেম্বর) ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় অনুষ্ঠিত হয় গ্লোবাল সুপার লিগের প্রথম আসর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও লাহোর কালান্দার্স।

স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বাংলাদেশি তরুণ ক্রিকেটার তানজিম সাকিবকে নিজেদের দলে ভিড়িয়েছেন। গতকাল শুরু হওয়া ম্যাচে ওয়ারিয়র্সের জার্সিতে নিজের প্রথম ওভারেই সাফল্য কুড়িয়ে নিলেন সাকিব। ক্যারিয়ারে প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি দলে খেলতে নেমেই পেয়েছেন ২ উইকেট।

সাকিবের এমন দুর্দান্ত স্পেলের দিনেই জয় পেল গায়ানা। ম্যাচের শুরুটা ছিল সাকিবের জন্য বেশ দারুন। ২০ বলে ২ উইকেট পায় বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব। লাহোর সুপার লিগের দল কালান্দার্সকে ৬ উইকেটে হারিয়ে বিজয়ী হয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

লাহোর কালান্দার্সের বিপক্ষে দ্বিতীয় ওভারেও বল করতে নামে সাকিব। প্রথম বলেই চার হজম করে পরের দুই বলে ডট বল দিয়ে উইকেটের দেখা পান চতুর্থ বলে। সেই ওভারে আর কোনো রানই হজম করতে হয়নি তাকে।  

পরের ওভারে সাকিবের প্রথম দুই বলেই বাউন্ডারি ছুঁয়ে চার হাঁকান অ্যাডাম রসিংটন। এরপর ইনিংসের ১২ তম ওভারে সাকিব আক্রমণ করতে নেমে হজম করে ৬ রান।

লাহোর কালান্দার্সের বিপক্ষে শেষ ওভারে বল হাতে তুলে নেন সাকিব। এই ওভারে প্রথম বলে দুই রান হজম করার পর দ্বিতীয় বলেই রস্টন চেজকে ক্যাচ দিয়ে মাঠ থেকে বিদায় নেন সালমান মির্জা।

১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৫ ওভারেই খেলা শেষ করে গায়ানা। ৪৩ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান শাই হোপ। ১৩ বলে অপরাজিত থাকেন কিমো পল এবং ১৯ বলে ১৭ রান করে জয়ের পথ দেখিয়ে দেন মঈন আলী। লাহোরের পক্ষে ২ টি করে উইকেট নেন সালমান ও আসিফ আফ্রিদি।  

উল্লেখ্য, তানজিমের পাশাপাশি গায়ানার হয়ে বল হাতে সাফল্য পেয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস (২ রানে ৪ উইকেট) ও হাসান খান (৩১ রানে ২ উইকেট)।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.