× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিরপুর মাতাচ্ছেন ওস্তাদ

স্পোর্টস ডেস্ক।

২৩ ডিসেম্বর ২০২৪, ২২:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিপিএলের একাদশতম আসরের পর্দা উঠলো আজ (২৩ ডিসেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টের মধ্য দিয়ে যার মধ্যমণি উপমহাদেশের সংগীতজগতের কিংবদন্তি ফতেহ আলী খান পরিবারের ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। ঘড়িতে সময় যখন ৯টা ছুইঁ ছুঁই তখন মিরপুরে উপস্থাপক ঘোষণা করলেন, লেডিস এণ্ড জেন্টেলম্যান ওস্তাদ রাহাত ফাতেহ আলী খান!


আগেই বলা হয়েছিল, রাত সাড়ে ৮টা নাগাদ মঞ্চে উঠবেন রাহাত ফাতেহ আলী খান। উপমহাদেশের সঙ্গীত কিংবদন্তীর সুরের জাদুতে হারিয়ে যেতে ভক্তদের তর যেন সইছিল না।

এর আগে বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া মিউজিক ফেস্টে একে একে গান পরিবেশন করেছেন সংগীতশিল্পী রাফা, জেফার, মুজা ও সঞ্জয়।


মাইলসের পরিবেশনার পর দীর্ঘক্ষণের ছেদ। একটা শোরগোল পড়ে গেল যেন। তারপর শুরু হলো অপেক্ষা। অপেক্ষার প্রহর দীর্ঘ হতেই থাকল। এ অপেক্ষা যেন শেষ হচ্ছিল না।


টুংটাং শব্দ অতঃপর আতশবাজির জমকালো প্রদর্শনী। সুরের জাদুকরকে বরণে নজরকাড়া সব আয়োজন! বিপিএল মিউজিক ফেস্টের মূল আকর্ষণ রাহাত ফাতেহ আলী খান। মিরপুর শের-ই-বাংলার মঞ্চে যতক্ষণে উঠলেন, ঘড়িতে সময় ৯ টা ছুঁই ছুঁই।



উপস্থাপক ঘোষণা করলেন, লেডিস এণ্ড জেন্টেলম্যান উস্তাদ রাহাত ফাতেহ আলী খান! সারা স্টেডিয়াম যেন হইহই করে উঠল।


সানাইয়ের সুরে প্রথমে কিছুক্ষণ মুগ্ধতা ছড়ালেন। এরপর মূল পরিবেশনা। পাকিস্তানের জনপ্রিয় এ সংগীতশিল্পী ঘণ্টারও বেশি সময় গান পরিবেশনের কথা রয়েছে। তার সঙ্গে রয়েছেন তার ছেলে শাজমান খান।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.