× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পিএসএলে দল পেলেন না সাকিব-মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক।

১৩ জানুয়ারি ২০২৫, ১৯:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে লাহোর ফোর্টে। সেখানে ৫১০ জন বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন ৩৯ জন বাংলাদেশি ক্রিকেটার। এদিকে প্লাটিনাম ক্যাটাগরিতে থেকেও দল পাননি বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।

দুজনই প্রথম ডাকে অবিক্রিত থেকেছেন। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এখনই সুযোগ শেষ হয়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে তাদের দলে নেয়ার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।

এ ছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে ৫ জন, গোল্ড ক্যাটাগরিতে ১১ এবং সিলভার ক্যাটাগরিতে নাম দিয়েছেন বাংলাদেশের ২১ জন ক্রিকেটার। তাদের ক্যাটাগরি থেকে এখনো ডাকা হয়নি।

প্লাটিনাম ক্যাটাগরিতে ৪৪ ক্রিকেটার থেকে দল পেয়েছেন ১০ জন। ডেভিড ওয়ার্নার, টম কোহলার ক্যাডমোর, অ্যাডাম মিলনে, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েলরা দল পেয়েছেন।

এদিকে ডায়মন্ডফ ক্যাটাগরিতে আছেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.