গেল বছর আগস্ট-সেপ্টেম্বরে
বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৪ বছরে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পায়। একই সাথে
তাদের মাটিতে প্রথমবারের মত টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এর
পেছনে দ্বিতীয় টেস্টে লিটন দাসের ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সেই সেঞ্চুরির অবদান সবচেয়ে
বেশি। ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসের
সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে সেই ইনিংসটি।
ক্রিকইনফো
২০২৪ সালের সেরা টেস্ট ইনিংস বাছাইয়ের জন্য ৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে
। যেখানে লিটনের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের অলি পোপ, ভারতের ইয়াশভি জয়সাওয়াল, অস্ট্রেলিয়ার
ট্রাভিস হেড ও ইংল্যান্ডের হ্যারি ব্রুক।
এই সংক্ষিপ্ত
তালিকায় আছে, পোপের হায়দরাবাদ টেস্টে ভারতের বিপক্ষে করা ১৯৬ রানের ইনিংস। আর জয়সাওয়ালের
বিশাখাপত্তমে ইংল্যান্ডের বিপক্ষে করা ২০৯ রান, মুলতান টেস্টে ব্রুকের করা ৩১৭ রান
ও ভারতের বিপক্ষে অ্যাডিলেডে হেডের করা ১৩০ রানের ইনিংস।