× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘টাকা নিয়ে গেলেও বিদেশি ক্রিকেটারদের কেউ দরজা খোলেননি’

স্পোর্টস ডেস্ক।

২৭ জানুয়ারি ২০২৫, ১১:১০ এএম । আপডেটঃ ২৭ জানুয়ারি ২০২৫, ১১:১০ এএম

ছবিঃ সংগৃহীত।

গতকাল (২৬ জানুয়ারি) ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে লজ্জার ইতিহাস গড়ে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক ইস্যুতে গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচটি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা একযোগে বয়কট করলে 'বিপিএলের নিয়মনীতি অনুসারে একাদশে অন্তত দু'জন বিদেশি ক্রিকেটার থাকতে হবে' এই নিয়মের বাইরে গিয়েই বিসিবির বিশেষ বিবেচনায় সব দেশি ক্রিকেটারদের নিয়ে মাঠে নামে রাজশাহী। এ ব্যাপারে দুর্বার রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন আহমেদ ম্যাচ শেষে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন।

সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখেছি আমরা প্লেয়াররা। শেষের দিকে আমি যতটুকু শুনেছি যে টাকা নিয়েও বিদেশি ক্রিকেটারদের রুমে কড়া নাড়া হয়েছে। কেউ দরজা খুলেনি। শেষ মুহূর্তে আমরা স্থানীয় প্লেয়াররাই ছিলাম।’

তাসকিন গতকালের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমার জীবনে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে ম্যাচের দিন... আমি যতটুকু শুনেছি আমাদের নাকি বুকিং দেয়া ছিল শেরাটনে। পরে ওয়েস্টিনে ছিল। ...ওয়েস্টিনে সব রুম বুক হয়ে গেছে। পরে আমরা হোটেল পরিবর্তন করেছি। পরিবর্তনের পর ২ ঘণ্টা আগে জানি যে বিদেশি কেউ যাবে না। তখন বোর্ড থেকে ফোন দিয়ে বললো যে তোমরা আসো। অন্তত খেলো। বিদেশি ক্রিকেটারদেরও ফোন করা হয়েছিল বোর্ড থেকে। পেমেন্ট ব্যাপার না। এটা হয়ে যাবে। তাও তারা আসেনি।’

এদিকে ম্যাচ জিতে তাসকিনের মন্তব্য, ‘শুরুতে সবাই একটু হতাশ ছিল। আমরাও ছিলাম। যখন ১২০ রান হয়েছে এবং আমরা ব্যাটিং করে দেখলাম এতো সহজ না আজকের উইকেটটা। হয়তো ১৫-২০ রান কম ছিল কিন্তু টিম এফোর্ট এবং দলের সবার চেষ্টার ফল আমরা শেষে পেয়েছি।’

বিষয় : বিপিএল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.