× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হলেন আফগান তারকা ওমরজাই

স্পোর্টস ডেস্ক।

২৭ জানুয়ারি ২০২৫, ১৮:০২ পিএম

ছবিঃ সংগৃহীত

২০২৪ সালটা জাতীয় দলের হয়ে দারুণ কেটেছে তার। আফগানিস্তান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই দারুণ সেই পারফরম্যান্সের পুরস্কারটাও পেলেন। গত বছর ৫০ ওভারের ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।

আফগানদের জার্সি গায়ে ২০২৪ সালে তিন ফরম্যাটেই ভালো করেছেন ওমরজাই। তবে ওয়ানডেতে একটু বেশিই আলো ছড়িয়েছেন। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরমেন্সে বছরজুড়েই দলকে জিতিয়েছেন ম্যাচ ও সিরিজ জিতেছেন।

ওয়ানডেতে গত বছর ওমরজাই দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। উইকেটের দিক দিয়েও দ্বিতীয় স্থানে আছেন তিনি। এএম ঘাজানফরের পরেই আছেন ওমরজাই। তার দারুণ পারফরম্যান্সে ভর করেই ২০২৪ সালে ৫টি ওয়ানডে সিরিজের মাঝে ৪টিতেই জিতেছে আফগানরা।

আফগানিস্তানের হয়ে ১৪ ম্যাচে ৪১৭ রান করেছেন ওমরজাই, গড় ছিল ৫২.১২। বল হাতে নিয়েছেন ১৭ উইকেট, গড় ২০.৪৭। শ্রীলংকার বিপক্ষে অপরাজিত ১৪৯ রানই গত বছরে তার সর্বোচ্চ স্কোর। জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ রানে ৪ উইকেট ছিল তার সেরা বোলিং ফিগার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.