× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং-এ আতিফ আসলাম

স্পোর্টস ডেস্ক।

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর থিম সং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। উপমহাদেশের জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীত শিল্পী আতিফ আসলাম এতে কন্ঠ দিয়েছেন।

আজ (৭ ফেব্রুয়ারি) দুপুরে আইসিসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘‘জিতো বাজি খেল কে’’ নামের থিম সংটি প্রকাশ করা হয়।

থিম সংয়ে পাকিস্তানের সাংস্কৃতিক বৈচিত্র, রাস্তা ঘাটে তরুণ-যুবা-বৃদ্ধদের প্রাণচাঞ্চল্য, কোলাহল ও গ্যালারিতে দর্শকদের উন্মাদনা উঠে এসেছে।

গানটি প্রযোজনা করেছেন আব্দুল্লাহ সিদ্দিকী এবং লিখেছেন আদনান ঢুল ও আসফান্দিয়ার আসাদ।

উল্লেখ্য, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর আয়োজক দেশ পাকিস্তান। দীর্ঘদিন পর আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্ট পাকিস্তানের মাটিতে হনুষ্ঠিত হচ্ছে তাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দেশটিতে উন্মাদনা একটু বেশিই। আগামী ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে স্বাগতিক পাকিস্তানের ম্যাচ দিয়ে পর্দা ওঠবে এই টুর্নামেন্টের। পরদিন (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.