বিসিবি
সভাপতি ফারুক আহমেদ সাবেক অধিনায়কদের আলোচনায় আমন্ত্রণ জানিয়েছিলেন। আজ (১৭ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত
ওই বৈঠকে কয়েকজন সাবেক অধিনায়ক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাবেক অধিনায়ক রাজিন সালেহ গণমাধ্যমের সামনে কথা বলেন।
তিনি
জানান, "ফারুক ভাইকে ধন্যবাদ জানাই, আমাদের আমন্ত্রণ জানিয়ে। মূলত বিপিএল নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে বিপিএলকে আরও উন্নত করা যায়, ক্রিকেটের উন্নতি কীভাবে সাধন করা যায়, এসব বিষয়ে আলোচনা হয়েছে।"
রাজিন
বলেন, "আমরা ৫-৬ জন
উপস্থিত ছিলাম, কিছু লোক মোবাইলের মাধ্যমে যোগ দিয়েছিলেন। মূল আলোচনা ছিল বিপিএল কীভাবে আরও উন্নত করা যায়, তার সূচি কিভাবে আপডেট করা যায়, এনসিএল টি-টোয়েন্টি কখন
শুরু করলে টুর্নামেন্টের পূর্ণ সুবিধা নিতে পারব। এছাড়াও, বিপিএলে যেন আরও ভালো ফ্র্যাঞ্চাইজি আসতে পারে, বিদেশি ক্রিকেটাররা কিভাবে আসবেন, এ বিষয়গুলো নিয়েও
আলোচনা হয়েছে।"
তিনি
আরও বলেন, "শুধু বিপিএল নয়, এনসিএল টি-টোয়েন্টি ও
প্রথম শ্রেণির ক্রিকেটের উন্নতি কিভাবে সম্ভব, সেসব বিষয়েও আলোচনা হয়েছে। সময়ের অভাবে সব বিষয়েই বিস্তারিত
আলোচনা করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে ফারুক ভাই আবারও বৈঠক ডাকবেন।"
রাজিন
যোগ করেন, "প্রথম শ্রেণির ক্রিকেট আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি মনে করি, বাংলাদেশের সেরা ক্রিকেট প্রথম শ্রেণির ক্রিকেটেই রয়েছে। কীভাবে এটি উন্নত করা যায়, এবং ডিস্ট্রিক্ট লেভেলের ক্রিকেটাররা কিভাবে প্রথম শ্রেণির ক্রিকেটে যুক্ত হতে পারে, সেসব বিষয়েও আলোচনা হয়েছে। আপাতত, ফারুক ভাই শুনেছেন, আর বিপিএল নিয়েই
আলোচনা হয়েছে। আগামীতে প্রথম শ্রেণি এবং অন্যান্য টুর্নামেন্ট নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে।"