× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইসিসির 'প্লেয়ার অব দ্য মান্থ' হচ্ছেন মিরাজ?

স্পোর্টস ডেস্ক।

০৫ মে ২০২৫, ২০:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এবার তাঁর সাফল্যের স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও।

প্রথমবারের মতো আইসিসির 'প্লেয়ার অব দ্য মান্থ'—মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মিরাজ। এপ্রিল মাসের পারফরম্যান্স বিবেচনায় ঘোষিত এই তালিকায় মিরাজের সঙ্গে আছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বোলার বেন সিয়ার্স।

নারী ক্রিকেটারদের তালিকায় সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস এবং পাকিস্তানের ফাতিমা সানা।

সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট শিকার করেন মিরাজ। দুই ইনিংসে ফাইফার নিয়ে ম্যাচে ১০ উইকেটের কীর্তি গড়েন তিনি। এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টেও দ্যুতি ছড়ান এই অলরাউন্ডার। প্রথম ইনিংসে ব্যাট হাতে খেলেন ১০৪ রানের ইনিংস, পরে বল হাতে নেন ৫ উইকেট। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশ পায় ইনিংস ও ১০৬ রানের বড় জয়। ম্যাচ সেরাও হন মিরাজ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.