× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সহকারী হিসেবে কাকাকে চান আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক।

১৫ মে ২০২৫, ২০:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

গত সোমবার (১২ মে) ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তি। দায়িত্ব নেওয়ার আগেই রিয়াল মাদ্রিদে বসে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছেন অভিজ্ঞ এই কোচ। জানা গেছে, নিজের সহকারী হিসেবে তিনি চাচ্ছেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার কাকাকে।

ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদনে মঙ্গলবার (১৩ মে) জানানো হয়, আনচেলত্তি এরই মধ্যে কাকাকে ফোন করে প্রস্তাব দিয়েছেন।

আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে আগামী ২৬ মে ব্রাজিল দলের দায়িত্ব নেবেন। এর মাত্র ১০ দিন পরেই মাঠে নামতে হবে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। ফলে সময়ের স্বল্পতায় আগেভাগেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.