× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা পৌঁছেছেন শমিত সোম

স্পোর্টস ডেস্ক।

০৪ জুন ২০২৫, ১০:২৮ এএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে দেশে এসেছেন প্রবাসী মিডফিল্ডার শমিত সোম। বুধবার (৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টা ১০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

হামজা চৌধুরী ও ফাহমেদুল ইসলামের পর এবার জাতীয় দলের অনুশীলনে যোগ দিলেন শমিত সোম। তবে অন্যদের চেয়ে তিনি একটি দিক দিয়ে ভিন্ন। শমিত সোম হলেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, যিনি কানাডার জাতীয় দলের হয়ে খেলেছেন। কানাডার হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলেছেন তিনি—আর নয় কানাডা, এবার খেলবেন জন্মভূমি বাংলাদেশের জার্সিতে।

ঢাকায় পৌঁছে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় শমিত বলেন, “বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছি। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপে ভালো কিছুর প্রত্যাশা করছি।”

আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে, ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে লাল-সবুজরা। এই দুই ম্যাচকে সামনে রেখে প্রধান কোচ হাভিয়ের কাবরেরা গত ২৮ মে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন, যেখানে জায়গা পেয়েছেন কানাডাপ্রবাসী শমিত সোমও।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.