× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেড় বছর পর দুর্দান্ত সেঞ্চুরি শান্ত’র

স্পোর্টস ডেস্ক।

১৭ জুন ২০২৫, ১৭:১৬ পিএম

ছবি: সংগৃহীত।

২০১৩ সালটা নাজমুল হোসেন শান্ত’র জন্য ছিল স্মরণীয় বছর,বিশেষ করে সাদা পোশাকে। ওই সময়ে শান্ত টেস্টেও তিনটি সেঞ্চুরি পেয়েছিলেন। পরের বছর সেঞ্চুরি তো দূরের কথা তার ব্যাটিং গড়ই ছিল মাত্র ২১.১৩। তবে ২০২৫ সালে জিম্বাবুয়ে সিরিজে ফরম্যাটটিতে পুরোনো ছন্দে ফেরার ইঙ্গিত দেন বাংলাদেশ অধিনায়ক। তবে সেঞ্চুরির অপেক্ষাটা ক্রমেই বাড়ছিল। ১৮ মাস পর আজ (মঙ্গলবার) শ্রীলঙ্কার বিপক্ষে তিনি সেই হতাশা পূরণ করেছেন।

লঙ্কানদের বিপক্ষে গল স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেটে শান্ত ও মুশফিকুর রহিম মিলে বেশ ভালোভাবেই সফরকারীদের ছন্দে ফিরিয়েছেন। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেছেন শান্ত। তিনি ম্যাজিক ফিগার পূর্ণ করেছেন ২০২ বলে ১১টি চার ও এক ছক্কার বাউন্ডারিতে।

বিস্তারিত আসছে…

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.