× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অসুস্থতা কাটিয়ে মাঠে মিরাজ

স্পোর্টস ডেস্ক।

১৯ জুন ২০২৫, ১০:৫৭ এএম

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান পূর্ণাঙ্গ সিরিজের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের উদ্বোধনী ম্যাচটি চলছে গলে। তবে প্রথম টেস্টে বাংলাদেশ দলকে মাঠে নামতে হয় গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে ছাড়াই। জ্বরে আক্রান্ত হয়ে প্রথম দুই দিন টিম হোটেলেই থাকতে হয় তাকে।

তবে আশার খবর হলো, অসুস্থতা কাটিয়ে বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিনে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেছে মিরাজকে। দলের সঙ্গে টিম বাসে করে মাঠে পৌঁছেছেন তিনি। যদিও এখনই খেলার সম্ভাবনা নেই, তবে সবকিছু ঠিক থাকলে সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়েই মাঠে ফিরতে পারেন এই স্পিনার।

মিরাজের ড্রেসিংরুমে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে টিম ম্যানেজমেন্ট।

পাশাপাশি গল টেস্টের প্রথম দুই দিনের পারফরম্যান্সেও বেশ খুশি টাইগার শিবির। দ্বিতীয় দিন শেষে ৯ উইকেটে ৪৮৪ রান সংগ্রহ করে ভালো অবস্থানে রয়েছে তারা। আজ তৃতীয় দিনে আবার ব্যাট হাতে নেমেছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.