× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক।

০২ অক্টোবর ২০২৫, ১৩:২২ পিএম

ছবি: সংগৃহীত।

এশিয়া কাপ মিশন শেষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে লড়বে টাইগাররা। বৃহস্পতিবার (০২ অক্টোবর) প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে এই দুই দল।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজ নিয়ে ভক্তদের উন্মাদনার কমতি নেই। তবে অনেকের মনেই প্রশ্ন, কীভাবে দেখা যাবে এই সিরিজের ম্যাচ। কোন চ্যানেলে সম্প্রচার করবে এবং ম্যাচটি কীভাবে মোবাইলে দেখা যাবে সেই প্রশ্ন অনেক ক্রিকেটপ্রেমীদের।

জানা গেছে, আফগানিস্তান-বাংলাদেশের মধ্যকার এই সিরিজ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি। এ ছাড়া অনলাইনেও ম্যাচটি উপভোগ করার সুযোগ রয়েছে। দুই দলের এই সিরিজটি অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাডে।

আফগানিস্তানে সিরিজের ম্যাচগুলো সম্প্রচার করবে লেমার, মবি গ্রুপ ও মাই ইতিসালাত। পাকিস্তানে দেখাবে পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস ও জিও। দেশটির ডিজিটাল প্ল্যাটফর্ম তামাশা ও মাইকোতেও দেখা যাবে ম্যাচটি। আর ভারতে দেখা যাবে ফ্যানকোডের মাধ্যমে। এছাড়া বিশ্বের বাকি সব দেশে বিনামূল্যে সরাসরি খেলা দেখা যাবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলে।

২, ৩ ও ৫ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর আবুধাবিতে ৮, ১১ ও ১৪ অক্টোবর দুই দল খেলবে তিনটি ওয়ানডে ম্যাচ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.