× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি বুলবুল, সহ-সভাপতি পদে বড় চমক

স্পোর্টস ডেস্ক।

০৬ অক্টোবর ২০২৫, ২১:০১ পিএম

ছবি: সংগৃহীত।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তবে সহ-সভাপতি পদে শেষ সময়ে চমক দেখা গেছে। 

এই পদে নাজমূল আবেদীন ফাহিম এবং ফারুক আহমেদ নির্বাচিত হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন জানিয়েছে, ফারুক আহমেদের সঙ্গে নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন। 

আজ সোমবার (৬ অক্টোবর) রাতে রাজধানীর একটি হোটেলে এ ঘোষণা দেয় নির্বাচন কমিশন। 

কমিশন থেকে ঘোষণা করা হয়, সভাপতি পদে একজন মনোনয়নপত্র জমা দেন। ফলে নির্বাচনের প্রয়োজন হয়নি। আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে দুজন মনোনয়নপত্র জমা দেন। সেখানেও নির্বাচনের প্রয়োজন হয়নি। ক্যাটাগরি-১ থেকে সাখাওয়াত হোসেন এবং ক্যাটাগরি-২ থেকে ফারুক আহমেদ। 

সভাপতি পদে সম্ভাব্য বিজয়ী হিসেবে বুলবুল এবং সহ-সভাপতি পদে নাজমুল আবেদীন ফাহিম এবং ফারুক আহমেদের উঠে আসার গুঞ্জন থাকলে শেষ পর্যন্ত ফাহিম এই পদে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন।

পরিচালক নির্বাচনে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। আর বরিশাল বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ভোলা থেকে মনোনীত কাউন্সিলর সাখাওয়াত হোসেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.