× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুয়ের্তো রিকোর ম্যাচের আগে ছিটকে গেলেন আর্জেনটাইন মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক।

১২ অক্টোবর ২০২৫, ১৮:১২ পিএম

ছবি: সংগৃহীত।

ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে জয় উদযাপনের রেশ কাটতে না কাটতেই দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। হাঁটুর চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফলে আগামী বুধবার পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামতে পারছেন না চেলসি তারকা।

মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে ৭৮ মিনিট মাঠে ছিলেন এনজো। আর্জেন্টিনার ১–০ গোলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে ম্যাচ শেষে জানা যায়, হাঁটুর অস্বস্তিতে ভুগছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। চোটের কারণে আন্তর্জাতিক বিরতির বাকি অংশে দলের বাইরে থাকতে হচ্ছে তাকে।

চলতি মৌসুমে চেলসির হয়ে নিয়মিত খেলছেন এনজো ফার্নান্দেজ। প্রিমিয়ার লিগে সাত ম্যাচে করেছেন তিন গোল ও একটি অ্যাসিস্ট। যদিও ইউরোপীয় আসর চ্যাম্পিয়নস লিগে এখনো নিজের সেরা ছন্দে ফিরতে পারেননি।

আন্তর্জাতিক বিরতির পর নটিংহ্যাম ফরেস্টের মাঠে ফিরবে চেলসি। এরপর আয়াক্স ও সান্ডারল্যান্ডের বিপক্ষে দুটি হোম ম্যাচ খেলবে দলটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.