সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের উত্তাপ পেরিয়ে এবার ফাইনালের মহারণ। মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার গড়াবে প্রতীক্ষিত বাংলাদেশ-ভারত দ্বৈরথ।
সেমিফাইনালে দৃঢ়তায় ভর করে নেপালের বিপক্ষে একমাত্র গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশের তরুণরা। অন্যদিকে ভুটানের জালে একের পর এক গোল দিয়ে ৫-০ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে ভারত।
এই টুর্নামেন্টেই গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। সেই ম্যাচে ছিল সমানতালে লড়াই, সমান উত্তেজনা শেষ পর্যন্ত ১-১ সমতায় মিটেছিল হিসাব।
বয়সভিত্তিক সাফের ফাইনালে এটি দুই দলের চতুর্থ দেখা, আর আগের তিনবারই হতাশা সঙ্গী হয়েছে বাংলাদেশের।
২০২৪ সালে অনূর্ধ্ব-২০ পর্যায়ে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ। তবে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা যায়নি, পরের বছরই ফাইনালে ভারতের কাছে হারতে হয়।
তাই এবার ফাইনাল বাংলাদেশের তরুণরা হার-জিতের দোলাচল পেরিয়ে শিরোপা নিজেদের করে নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে।যেখানে ২০২৪-এর গৌরব ফিরিয়ে এনে ২০২৫-এর আক্ষেপ মুছে ফেলাই প্রধান লক্ষ্য।