× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টাইব্রেকারের নাটকীয় জয়ে অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা

২২ জুন ২০২৬, ২০:১৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর ফাইনালে টাইব্রেকারে জামালপুরকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা জেলা ফুটবল দল।সোমবার (২২ জুন) অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও কোনো গোল করতে পারেনি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

টাইব্রেকারে মাগুরার হয়ে কাইফ, হোসেন, জিহাদ ও আল আমিন সফলভাবে গোল করেন। অন্যদিকে জামালপুরের হয়ে গোল করেন মোহাদির ও আবির হোসেন। ফলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তোলে মাগুরা।

ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাগুরার গোলরক্ষক ইসমাইল হোসেন রাকিব। নির্ধারিত সময়ের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি টাইব্রেকারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন মাগুরার ইয়ামিন হোসেন। আর সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন সিরাজগঞ্জ জেলার সায়েম শেখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এ সময় আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ছাইদ হাসান কানন, এনসিসি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জাকির আনাম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.