× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডেনমার্কের কাছে পর্তুগালের বড় হারে ভীষণ খুশি রোনালদোর মা

স্পোর্টস ডেস্ক।

১৭ নভেম্বর ২০২৬, ১৫:৫০ পিএম

ছবি: সংগৃহীত।

বুকভরা কষ্ট নিয়ে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রধান কোচ হোর্হে জেসুসের সঙ্গে মনোমালিন্যের কারণে আগের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের ক্যাম্প ছাড়েন তিনি। সেই অপরাধে এক মাসের নিষেধাজ্ঞা শেষে পর্তুগালকে বিদায় বলেন সিআরসেভেন।

রোনালদো ছাড়া প্রথমবার খেলতে নেমে রীতিমতো বিধ্বস্ত হয়েছে পর্তুগাল। শনিবার (১৪ নভেম্বর) ডেনমার্কের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে তারা। পর্তুগালের এমন বড় হারে খুশি হয়েছেন রোনালদোর মা দোলোরেস আভেইরো।

সোমবার (১৬ নভেম্বর) স্পোর্টিং সিপির একটি অনুষ্ঠানে আভেইরো উপস্থিত হলে রোনালদোর জাতীয় দল থেকে অবসর প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘হ্যাঁ, সে অনেক দুঃখ পেয়েছিল। তারা তাকে ধোঁকা দিয়েছে। আমিও কষ্ট পেয়েছি। এই হারটা (ডেনমার্কের কাছে) তাদের জন্য একদম ঠিক ছিল। আমি আসলে ভীষণ খুশিই হয়েছিলাম।’

ডেনমার্কের বিপক্ষে পর্তুগিজ ফুটবল ফেডারেশন রোনালদোকে বিশেষ শ্রদ্ধা জানায়। খেলা শুরুর আগে খেলোয়াড়রা তার বিখ্যাত সাত নম্বর জার্সি পরে মাঠে নামেন। রোনালদোকে শ্রদ্ধা জানালেও মাঠে বা স্টেডিয়ামে কোথাও ছিলেন না তিনি। তার অনুপস্থিতিতেই সংবর্ধনার আনুষ্ঠানিকতা সারে ফেডারেশন।

এ প্রসঙ্গে রোনালদোর মা বলেন, ‘তার অনুপস্থিতিতে নয়, তার উপস্থিতিতে শ্রদ্ধা জানানো উচিত ছিল। স্পোর্টিং সিপিতে আমরা এখানে তাকে শ্রদ্ধা জানাব, তারা এখানে তাকে মূল্যায়ন করে। (জাতীয় দলে) সে সম্মান পায়নি, এমনকি তার নিজের সতীর্থদের কাছ থেকেও। হোর্হে জেসুসের সঙ্গে আমার সম্পর্ক? আপনাদের (সাংবাদিক) সঙ্গে যেমন, তেমনই।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.