সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে ছড়িয়ে পড়েছে আশির দশকের আদলে তৈরি ছবি। বর্তমান সময়ের মানুষের ছবি ব্যবহার করে এআইয়ের মাধ্যমে তৈরি করা যাচ্ছে পুরোনো দিনের পোশাক, চুলের ধরন, ঘরের সাজ, রাস্তার দৃশ্য কিংবা ফটোস্টুডিওর পরিবেশ। ফলে ছবিগুলো দেখতে অনেকটা কয়েক দশক আগের ক্যামেরায় তোলা ছবির মতোই মনে হচ্ছে।
এই ট্রেন্ডে কেউ নিজেকে দেখাচ্ছেন আশির দশকের সিনেমার নায়কের মতো, কেউবা পুরোনো দিনের ফটোস্টুডিওতে বসে আছেন। আবার কারও ছবিতে দেখা যাচ্ছে ভিডিও ক্যাসেটের দোকান, পুরোনো টেলিভিশন, আর্কেড গেম কিংবা সেই সময়ের বসার ঘর। ছবির সঙ্গে যোগ করা হচ্ছে ফিল্মের দানাদার আবহ, সামান্য ঝাপসা ভাব এবং পুরোনো ছবির রঙের বৈশিষ্ট্য।
বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির এই ব্যবহার শুধু ছবি তৈরির বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের নস্টালজিয়া। দ্রুত বদলে যাওয়া ডিজিটাল জীবনের বাইরে গিয়ে পুরোনো সময়কে নতুনভাবে দেখার সুযোগই হয়তো এই ট্রেন্ডকে জনপ্রিয় করে তুলছে।
ছবি তৈরি করবেন যেভাবে
১. প্রথম চ্যাটজিপিটিতে আপনার একটি ছবি যুক্ত করুন।
২. নিচের প্রম্পট দিয়ে কাজটি সম্পন্ন করুন।